শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:১৫ পিএম, ২০২৬-০৯-২৭
আহমদ উল্লাহ :
শুক্রবার সেইফ ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কামরাবাদস্হ দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানা কতৃপক্ষের ব্যবস্থাপনায় মীরপুর যুবজাগরন এর সৌজন্যে দিনব্যাপী ফ্রী হেলথ চেকআপ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ্ব আব্দুর রহিম, সদস্য সচিব জনাব নুরুল ইসলাম, সেইফ ডায়াবেটিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরিফ মোঃ ইউসুফ, মার্কেটিং ডিরেক্টর জনাব ডাঃ মনির আহমদ, মীরপুর যুবজাগরন এর সভাপতি জনাব মোঃ আবুল হাসনাত হীরা, সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হালিম বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক জনাব রুপন আজীজ,সদস্য আবুল কাশেম,সেইফ ম্যানেজার সাইফুল ইসলাম জাবেদ,দারুল হেরা মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাসুদুর রহমান খলিলী, সিঃ শিক্ষক মামুনুর রশিদ, হাফেজ মুহাম্মদ ইউনূস, মাস্টার আব্দুল আজিজ, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ওসমান গনি, তানজিল করিম মিমু সহ প্রমুখ। দারুল হেদা মাদ্রাসার সম্মানিত আহবায়ক জনাব আলহাজ্ব আবদুর রহিম বলেন আজকের এই চিকিৎসা ক্যাম্পটি এলাকার সর্বস্তরের মানুষের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া পেয়েছে। প্রতি বৎসর এই ফ্রী চিকিৎসা ক্যাম্পটি সাফল্যের সাথে অব্যাহত রাখার জন্য যার যার অবস্থান থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান। চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জনাব খন্দকার মোঃ এহসানুল হক ফাহিম ,গাইনী বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল মাওয়া, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এফ এম ফেরদৌস হোসেন, ডাঃ তারেকুল ইসলাম, ডাঃ সাহেদুল ইসলাম মহব্বত প্রমুখ। উক্ত মেডিকেল ক্যাম্পিংয়ে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এলাকার সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। ২৫ শে সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দারুল হেদা মাদ্রাসায় এই হেলথ ক্যাম্পটি পরিচালিত হয় । মেডিকেল ক্যাম্পিংয়ে ডায়াবেটিক, মেডিসিন, গাইনী, চর্ম ও এলার্জি, চক্ষু ও শিশু বিশেষজ্ঞ এবং খতনা নাক কান ফোঁড়ানো, ব্লাড গ্রুপিং প্রভৃতি বিষয়ে সেবা প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত
মুনীর চৌধুরী : : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের মেরিনাররা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বন্দরনগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা লালদীঘিতে আন্তর্জাতিক মানের ফ্ল্যাগশিপ কমার্শিয়াল মেগা-à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited